প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2026 ইং
পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
মো: সাজিদ পিয়াল টাঙ্গাইল জেলা প্রতিনিধি
মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাআরওছের পোনা অবমুক্ত করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।এ সময় পুলিশ সুপার বলেন মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সম্পদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জলাশয়ের যথাযথ ব্যবহার ও মাছের উৎপাদন বৃদ্ধিতেও এ ধরনের কার্যক্রম সহায়ক হবে।মাছের পোনা অবমুক্তকালে মোঃ রবিউল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) টাঙ্গাইল এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), টাঙ্গাইলসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অফিসাররা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv